রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর তাঁতীবাজার এলাকায় একটি পূজামণ্ডপ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে বোমাটি বিস্ফোরণ ঘটেনি বলে জানিয়েছি পুলিশ।শুক্রবার

2024-10-11T22:50:08+00:00
2024-10-11T23:56:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১০:৫০ পিএম  আপডেট: ১১.১০.২০২৪ ১১:৫৬ পিএম  (ভিজিট : ১৭৩৪)
X

রাজধানীর তাঁতীবাজার এলাকায় একটি পূজামণ্ডপ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে বোমাটি বিস্ফোরণ ঘটেনি বলে জানিয়েছি পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তাঁতীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
পেট্রোলবোমা ছুঁড়ে পালিয়ে যাওয়ার সময় আটকের চেষ্টা করলে কমপক্ষে চারজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে আসল ঘটনা জানার জন্য।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy