বেগম খালেদা জিয়া কলেজে পাস করেনি একজনও

নাটোর প্রতিনিধি

শিক্ষা

এ বছর নাটোরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়সহ ৪টি কলেজের কেউ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেনি। বেগম খালেদা

2024-10-15T14:12:54+00:00
2024-10-15T14:12:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বেগম খালেদা জিয়া কলেজে পাস করেনি একজনও
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২:১২ পিএম   (ভিজিট : ১০৯৪)
X

এ বছর নাটোরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়সহ ৪টি কলেজের কেউ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেনি। বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় থেকে এ বছর চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। যাদের কেউই কৃতকার্য হতে পারেননি।

পাস না করা অন্য প্রতিষ্ঠানগুলো হলো গুরুদাসপুর উপজেলার 'দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ' যেখানে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। নলডাঙ্গা উপজেলার সরকোতিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন এবং বাগাতিপাড়া উপজেলার তমালতলা উইমেন্স কলেজ‌ থেকে ২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাস করেননি।

বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, আমাদের নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুরুর দিকে ছাত্র-ছাত্রীর সংখ্যা ভালো ছিল। পরবর্তীতে পটপরিবর্তন হলে এখানে কাউকে ভর্তি করাতে দিতো না। কলেজ খুলতেও অনেক সময় বাধা প্রদান করা হতো। তবুও প্রতি বছর পাসের সংখ্যা আশানুরূপ থাকতো। এ বছর যে পাঁচজন পরীক্ষা দিয়েছে তারা কেউ নিয়মিত ক্লাস করত না। আমরা চেষ্টা করছি নতুন করে প্রতিষ্ঠানটাকে ঢেলে সাজানোর। আশা করি সামনের বছর ভালো ফলাফল হবে।

জেলা শিক্ষা অফিসার মো. শাহাদুজ্জামান বলেন, আমি এই মুহুর্তে নাটোরের বাইরে আছি। যেসব প্রতিষ্ঠানে একজনও পাস করেনি সেসব প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বসা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রওশন আলী বলেন, নাটোর থেকে এ বছর মোট ১১ হাজার ৪৬৭ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার ভেতর পাস করেছে ৮ হাজার ৯৯২ জন। চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করতে পারেনি। এ প্রতিষ্ঠানগুলোতে কেন পাস করল না সে বিষয়ে আমরা তদন্ত করব। 






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy