প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫:৩৯ পিএম আপডেট: ১৬.১০.২০২৪ ৫:৪৩ পিএম (ভিজিট : ১০৫)

X
প্রাথমিকে তৃতীয় ধাপের পরিক্ষার চুড়ান্ত ফল প্রকাশের দাবিতে শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে গণ অন্দোলন করেছে অপেক্ষমান কয়েকশত চাকরি প্রার্থী।
বুধবার মিরপুর অধিদপ্তরের গেট বন্ধ করে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এর আগের দিন প্রথমে শাহাবাগ পরে অধিদপ্তরের সামনে এসে আন্দোলন করতে থাকে ফল প্রত্যাশিরা।আন্দোলনে অধিদপ্তরের কানে পানি না যাওয়ায় রাতভর সেখানেই তারা অবস্থান করে।
দুদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করলেও এখনো পর্যন্ত কোন আশার বানী তারা শুনতে পাননি। অপরদিকে ফল প্রকাশিত না হলে তারা ঘরে ফিরবেন এমন হুশিয়ারি দিয়েছেন এই আন্দোলন কারী।
চলতি বছরের ২৯ মার্চ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ)-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।
পরে ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ৫মাস অতিবাহিত হলেও এখনও ফল প্রকাশিত হয়নি। যে কারণে হতাশা প্রকাশ করছেন এই অপেক্ষমান প্রার্থীরা।
প্রথম ধাপের ফল ২৬ দিন এবং দ্বিতীয় ধাপের ফল ১৮ দিনে প্রকাশ হলেও তৃতীয় ধাপের ফল প্রকাশে দির্ঘ সময় লাগার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সবাই।
গেল সরকারের আমলে পরিক্ষা অনুষ্ঠিত হলেও চুড়ান্ত পর্যায়ে ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থী।
অনেকের চাকরির বয়স শেষ হওয়ায় পরবর্তিতে নতুন করে পরিক্ষায় অংশ গ্রহনের সুযোগ হারাচ্ছেন যে কারনে তারা রীতিমত চিন্তিত হয়ে পড়েছেন।
বর্তমান অন্তবর্তীকালীন সরকার চুড়ান্ত পর্যায়ের কাঙ্খিত ফল প্রকাশের মাধ্যমে প্রার্থীদের হতাশা দূর করবেন সেই প্রত্যাশায় দিন গুনছেন সবাই।
শিক্ষক নিয়োগ শাখার সহকারী পরিচালক আব্দুল মকিত জানান, মন্ত্রণালয়ের স্বিদ্ধান্তের ব্যাপার। উনারা যখন দিবে তখন পাওয়া যাবে। আমাদের হাতে নেই।