নিম্নচাপ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্ক

আবহাওয়া

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি তামিল নাড়ু-দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর চেন্নাইয়ের কাছে অবস্থান করছে।সমুদ্র

2024-10-17T12:34:25+00:00
2024-10-17T12:34:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিম্নচাপ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:৩৪ পিএম   (ভিজিট : ২৩৪)
X

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি তামিল নাড়ু-দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর চেন্নাইয়ের কাছে অবস্থান করছে। 

সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৮টায় নিম্নচাপটি উত্তর চেন্নাইয়ের কাছে অবস্থান করছে। দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। 

আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy