আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে রেখেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। আউটসোর্সিং কর্মীদের রাস্তা

2024-10-19T11:55:05+00:00
2024-10-19T13:07:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১১:৫৫ এএম  আপডেট: ১৯.১০.২০২৪ ১:০৭ পিএম  (ভিজিট : ১৯৬)
X

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে রেখেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। আউটসোর্সিং কর্মীদের রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ (শনিবার) সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। 

সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়। 

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আজ সকাল থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। 

তাদের এই রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্ট হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy