প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ কর্মীদের বেধড়ক মারধর বিএনপির

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

জাতীয় দিবস হিসেবে ঐতিহাসিক ৭ মার্চ বাতিলের প্রতিবাদে মানববন্ধন করতে আওয়ামী লীগ সমর্থক বেশ কয়েকজন নেতাকর্মী এসেছিলেন জাতীয়

2024-10-19T14:53:03+00:00
2024-10-19T14:53:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ কর্মীদের বেধড়ক মারধর বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ২:৫৩ পিএম   (ভিজিট : ৪৯৮)
X

জাতীয় দিবস হিসেবে ঐতিহাসিক ৭ মার্চ বাতিলের প্রতিবাদে মানববন্ধন করতে আওয়ামী লীগ সমর্থক বেশ কয়েকজন নেতাকর্মী এসেছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। তাদের ধাওয়া দিয়ে মারধর করে তাড়িয়ে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। 

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে ১০-১৫ জন আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে এসেছিলেন মানববন্ধন কর্মসূচি পালন করতে। তা শোনার পরই বিএনপির ৫০-৬০ নেতাকর্মীরা এসে তাদের ধাওয়া দেয়। এ সময় আওয়ামী লীগের কয়েকজন কর্মীকে বিএনপির কর্মীরা বেধড়ক মারধর করে। 
এ ঘটনার একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়ডারে ধর, পালাইতেছে।’

বিএনপির নেতাকর্মীদের মারধরের শিকার হয়ে আওয়ামী লীগের আহত একজন কর্মী বলেন, ‘এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।’






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy