শাবিপ্রবি ক্যাম্পাসে হামাস প্রধান সিনওয়ারের গায়েবানা জানাজা

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

শাবিপ্রবি ক্যাম্পাসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের

2024-10-19T20:35:33+00:00
2024-10-19T20:35:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শাবিপ্রবি ক্যাম্পাসে হামাস প্রধান সিনওয়ারের গায়েবানা জানাজা
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৮:৩৫ পিএম   (ভিজিট : ২২৭)
X

শাবিপ্রবি ক্যাম্পাসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ জানাজার আয়োজন করে শিক্ষার্থীরা।

এসময় সিনওয়ার হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল পূর্ববর্তী সমাবেশে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন হাফিজুর রহমান, শাকিল মাহমুদ, মুহাম্মদ রিয়াদ, ফয়সাল হোসেন প্রমুখ।

শিক্ষার্থীরা ইয়াহিয়া সিনওয়ারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত বুধবারে ইসরায়েলের হামলায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। শুক্রবার হামাসের রাজনৈতিক কার্যালয় এক বিবৃতিতে সিনওয়ারের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে। 

বিবৃতিতে বলা হয়, “হামাস প্রতিবারই আরও শক্তিশালী ও জনপ্রিয় হয়েছে। মুক্ত ফিলিস্তিন প্রতিষ্ঠার পথে ভবিষ্যৎ প্রজন্মের যাত্রা অব্যাহত রাখতে এই নেতারা একেকজন আদর্শ হয়ে রইবেন।”





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy