আগামী ৩ দিন আবহাওয়া যেমন থাকবে

আবহাওয়া ডেস্ক

আবহাওয়া

দেশ থেকে মৌসুমিবায়ু বিদায় নিয়েছে। এরই মধ্যে সাগরে লঘুচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর

2024-10-20T12:42:42+00:00
2024-10-20T12:42:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগামী ৩ দিন আবহাওয়া যেমন থাকবে
আবহাওয়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ১২:৪২ পিএম   (ভিজিট : ১১৫)
X

দেশ থেকে মৌসুমিবায়ু বিদায় নিয়েছে। এরই মধ্যে সাগরে লঘুচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। 

রোববার (২০ অক্টোবর) সকাল ৯টার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রোববার সকাল ৯টার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। 

এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে বর্ধিত ৫ (পাঁচ) দিনে বৃষ্টিপাতের প্রবনতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy