যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাতাড়ি গুলি: নিহত ৩, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ বিজয় উপলক্ষে আয়োজিত পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং

2024-10-20T17:42:46+00:00
2024-10-20T17:42:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাতাড়ি গুলি: নিহত ৩, আহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৫৬)
X

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ বিজয় উপলক্ষে আয়োজিত পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় শেরিফ উইলি মার্চ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ২৫ বছর।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, আহতদের বিমানযোগে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। শেরিফ জানান, স্থানীয় সময় শনিবার ভোরে জরুরি সেবায় ফোন আসে এবং তারা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে পৌঁছানোর পর নিরাপত্তাকর্মীরা এক বিশৃঙ্খল অবস্থার সম্মুখীন হন।

শেরিফ মার্চ বলেন, সবাই দৌড়াচ্ছিল, কাঁদছিল, চারিদিকে বিশৃঙ্খলা ছিল। কারণ সেখানে বিপুল সংখ্যক মানুষ ছিল।

প্রতিবেদনে জানানো হয়েছে, পার্টিতে ২০০ থেকে ৩০০ জন মানুষ উপস্থিত ছিলেন। ফুটবল খেলা শেষ হওয়ার ৩-৪ ঘণ্টা পর এই পার্টির আয়োজন করা হয়েছিল। তবে এর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে যুক্ত ছিল না।

শেরিফ বলেন, আমরা এখনো সহিংসতার কারণ খুঁজে পাচ্ছি না। সবাই বলছে, তারা কোনো দ্বন্দ্ব দেখেনি।
আয়োজকদের একজন জো জনসন জানান, পার্টি শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে গুলি শুরু হয়। তিনি বলেন, গুলির শব্দ অনেকটা মেশিনগানের মতো শোনাচ্ছিল। জনসন আরও জানান, সেদিন নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কোনোভাবে আগ্নেয়াস্ত্র প্রবেশ করে।

এই ঘটনা যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক সহিংসতার ধারাবাহিকতার একটি অংশ। চলতি বছর এ পর্যন্ত দেশটিতে ৪২২টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy