নির্মম নির্যাতন শেষে মেয়েটিকে গুলশানের রাস্তায় ফেলে গেল কারা?

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গুলশানের একটি বাসায় নির্মম নির্যাতনের পর এক নারী গৃহকর্মীকে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এ

2024-10-22T13:32:25+00:00
2024-10-22T15:45:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্মম নির্যাতন শেষে মেয়েটিকে গুলশানের রাস্তায় ফেলে গেল কারা?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১:৩২ পিএম  আপডেট: ২২.১০.২০২৪ ৩:৪৫ পিএম  (ভিজিট : ২১৩)
X

গুলশানের একটি বাসায় নির্মম নির্যাতনের পর এক নারী গৃহকর্মীকে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। 

মূমুর্ষ অবস্থায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।

গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, গুলশান-১ নম্বরের ১২৬ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িতে প্রকৌশলী আশিক ইমরানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন দিনা আক্তার। সেখানে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলা দেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে পথচারীদের সহায়তায় তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেয়েটি সেখানে চিকিৎসাধীন আছেন।

ওসি জানান, নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রকৌশলী আশিক ইমরান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ও তার স্ত্রীকে গুলশান থানায় নেওয়া হয়েছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy