৫ আগস্ট নিয়ে কটূক্তি করা শিক্ষিকাকে বদলি, সেখানেও অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

৫ আগস্ট নিয়ে কটূক্তি করা ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষিকা রুমা সরকারকে ছাগলনাইয়া সরকারি কলেজে বদলির আদেশ

2024-10-24T12:48:29+00:00
2024-10-24T12:48:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ আগস্ট নিয়ে কটূক্তি করা শিক্ষিকাকে বদলি, সেখানেও অবাঞ্ছিত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১২:৪৮ পিএম   (ভিজিট : ১৫১)
X

৫ আগস্ট নিয়ে কটূক্তি করা ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষিকা রুমা সরকারকে ছাগলনাইয়া সরকারি কলেজে বদলির আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই বদলির আদেশের বিরুদ্ধে এবার মানববন্ধন করেছেন ছাগলনাইয়া কলেজের শিক্ষার্থীরা। 

গতকাল বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কলেজের প্রধান ফটকে ওই শিক্ষিকাকে অবাঞ্ছিত ঘোষণা করে এ মানববন্ধন করেন তারা।

জানা যায়, গত ১৮ অক্টোবর এই শিক্ষিকা ফেসবুকে একটি খবরের ছবি পোস্ট করে ৫ আগস্ট নিয়ে বিরূপ মন্তব্য করেন শিক্ষক রুমা সরকার।

এ ঘটনায় ২১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ছাগলনাইয়া সরকারি কলেজে বদলি করা হয়। এ খবর ছাগলনাইয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে যোগদানের পূর্বেই তার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি থেকেই এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ছাগলনাইয়া সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র তানজিলুল হক মিয়াজী, জহির উদ্দিন, প্রথম বর্ষের ছাত্র রিফাত হোসেন, দ্বাদশ শ্রেণির ছাত্রী নাভা আক্তার, মোশারফ হোসেন প্রমুখ।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ আগস্ট নিয়ে কটূক্তি করা রুমা সরকারকে যদি এ কলেজে বদলি করা হয় তাহলে আরো কঠোর আন্দোলন শুরু হবে।

আমরা তাকে এ প্রতিষ্ঠানে যোগদান করতে দেব না।’ তারা আরো বলেন, ওই শিক্ষিকা আওয়ামী লীগের দালাল। তাকে এ প্রতিষ্ঠানে যোগদান না করিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন তারা।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy