‘সমন্বয়ক’ পরিচয়ে যেভাবে ৮৩ ভরি স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

উত্তরায় ছাত্র সমন্বয়কের ভুয়া পরিচয়ে বাসায় প্রবেশ করে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। লুণ্ঠিত

2024-10-25T15:23:00+00:00
2024-10-25T16:47:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সমন্বয়ক’ পরিচয়ে যেভাবে ৮৩ ভরি স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৩:২৩ পিএম  আপডেট: ২৫.১০.২০২৪ ৪:৪৭ পিএম  (ভিজিট : ২৪৪)
X

উত্তরায় ছাত্র সমন্বয়কের ভুয়া পরিচয়ে বাসায় প্রবেশ করে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারসহ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মারুফ হাসান পল্লব (৩২) ও আব্দুল্লাহ আল মামুন সজিব (২৬)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে লুট হওয়া ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, একটি পাসপোর্ট ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা ৯ থেকে ১০ জন দুষ্কৃতকারী উত্তরা-পশ্চিম থানার ১২নং সেক্টরের শাহ মখদুম এভিনিউ রোডের ৬১ নাম্বার বাসার ম্যানেজারকে জিম্মি করে বাসার ৬ষ্ঠ তলায় জনৈক ড. হারুনুর রশিদ হাওলাদারের ফ্ল্যাটে বিজিএমইএ ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্র সমন্বয়কের পরিচয় দিয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। 

দুষ্কৃতকারীরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করার পর ফ্ল্যাটে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআর খুলে ফেলে এবং উপস্থিত ড. হারুনুর রশিদ হাওলাদারের স্ত্রী ড. মমতাজ শাহানারাকে (ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল) বলে তাদের ফ্ল্যাটে অবৈধ অস্ত্র ও টাকা মজুদ আছে। তারা পুলিশ ও সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে ড. মমতাজ শাহানারার নিকট ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। 

তিনি চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে দুষ্কৃতকারীদের মধ্যে কয়েকজন তার সঙ্গে কথা বলতে থাকে এবং বাকিরা তার শোবার ঘর থেকে ৮৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা লুট করে নেয়। স্বর্ণালংকার ও টাকা লুট করে তারা রাত ২টা ৪০ টার দিকে চলে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআরও সঙ্গে নিয়ে যায়। 

মামলা রুজু হওয়ার পর উত্তরা-পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে। এরপর তাদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে সাঁড়াশি অভিযান শুরু করে। অভিযানকালে গত ২২ অক্টোবর ভোর রাতে উত্তরা ৪নং সেক্টরের হোটেল প্যারাডাইজ থেকে ঘটনায় জড়িত মো. মারুফ হাসান পল্লবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে লুণ্ঠিত ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy