মিরপুরে স'ন্ত্রাসীদের গু'লিতে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় আজ বুধবার সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম আয়েশা (৩৫)।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার

2024-10-30T17:09:34+00:00
2024-10-30T17:21:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মিরপুরে স'ন্ত্রাসীদের গু'লিতে নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৫:০৯ পিএম  আপডেট: ৩০.১০.২০২৪ ৫:২১ পিএম  (ভিজিট : ২০৬)
X

পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় আজ বুধবার সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম আয়েশা (৩৫)।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকছুদের রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আজ দুপুরের দিকে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লবীর বাউনিয়াবাঁধে এক সন্ত্রাসী তাঁর প্রতিপক্ষ এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। 

এ সময় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

সূত্র জানায়, মমিন নামের এক সন্ত্রাসী তাঁর প্রতিপক্ষ মামুনকে গুলি চালিয়েছেন। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ২০-৩০ জন মিলে এক ব্যক্তিকে মারধর করছিলেন। পাশাপাশি চাপাতি দিয়ে কোপাচ্ছিলেন। মারধরকারীদের মধ্যে দুই থেকে তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র এবং কয়েকজনের হাতে চাপাতিসহ ধারালো অস্ত্র ছিল। 

এ সময় কয়েকজন নারীসহ স্থানীয় লোকজন মারধরের শিকার ব্যক্তিকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এতে ওই নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy