নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত কমপক্ষে ২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাখণ্ড রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০

2024-11-04T18:09:55+00:00
2024-11-04T18:45:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত কমপক্ষে ২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৬:০৯ পিএম  আপডেট: ০৪.১১.২০২৪ ৬:৪৫ পিএম  (ভিজিট : ২৩১)
X

ভারতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাখণ্ড রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

আজ সোমবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। পথিমধ্যে মার্চুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।কর্মকর্তারা এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ বাসটি যখন ২০০ মিটার বা ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায় তখন এটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সসহ (এসডিআরএফ) জরুরি কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্সে (সাবেক টুইটারে) দেয়া এক পোস্টে তিনি বলেন, আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের খবরে আমি দুঃখিত।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy