শেষ সময়ের সব ‘সুইং স্টেট’ জরিপে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে জয়-পরাজয়ের ভাগ্য গড়ে দেয় সুইং স্টেট তথা দোদুল্যমান অঙ্গরাজ্যের ফল। সবশেষ জরিপে জানা গেছে, সব সুইং

2024-11-04T20:30:07+00:00
2024-11-04T20:30:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেষ সময়ের সব ‘সুইং স্টেট’ জরিপে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৩৩৬)
X

মার্কিন নির্বাচনে জয়-পরাজয়ের ভাগ্য গড়ে দেয় সুইং স্টেট তথা দোদুল্যমান অঙ্গরাজ্যের ফল। সবশেষ জরিপে জানা গেছে, সব সুইং স্টেটে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ভোটের আগে এই জরিপ বলছে, মার্কিন নেতৃত্বের আসনে ফের বসতে যাচ্ছেন ট্রাম্প। কারণ সাতটি সুইং স্টেটে সর্বশেষ জরিপে কমলাকে পেছনে ফেলেছেন ট্রাম্প। জরিপে অংশ নেওয়া প্রায় ৪৯ শতাংশ ভোটার বলেছেন, তারা আসন্ন নির্বাচনে ট্রাম্পকে ভোট দেবেন। মোট জরিপ ফলাফলে কমলা হ্যারিসের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

সুইং স্টেটগুলোতে চালানো আরেকটি জরিপ তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে জয় পাবে রিপাবলিকানরা।

অ্যারিজোনায় ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। অপরদিকে হ্যারিসের পক্ষে ভোট পড়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। নেভাদায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে জানতে চাইলে ৫১ দশমিক ৪ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করেছেন এবং ৪৫ দশমিক ৯ শতাংশ ভোটার হ্যারিসকে ভোট দিয়েছেন। আর নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে এবং হ্যারিস পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ ভোট।

কেন গুরুত্বপূর্ণ সুইং স্টেটের ফল?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে পেতে হয় ২৭০টি ভোট।  তবে কয়েকটি রাজ্যের ইলেকটোরাল ভোট দোদুল্যমান থাকার ইতিহাস রয়েছে। এই সব দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয়ে থাকে। 

মূলত বাকি সব রাজ্যে আগে থেকে কে জয়ী হবেন, তা মোটাদাগে অনুমান করা যায়। কিন্তু ‘সুইং স্টেটে’ পূর্ব অনুমান করা কঠিন। এ বছর এরকম সাতটি সুইং স্টেট প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে বিশেষভাবে প্রভাবিত করতে যাচ্ছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy