ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সম্মানী যত টাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সঙ্গে সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন শুরু করেছেন শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে ২১৪ জনকে

2024-11-08T15:02:47+00:00
2024-11-08T15:09:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সম্মানী যত টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৩:০২ পিএম  আপডেট: ০৮.১১.২০২৪ ৩:০৯ পিএম  (ভিজিট : ২৩৯)
X

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সঙ্গে সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন শুরু করেছেন শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে ২১৪ জনকে প্রশিক্ষণ দেয়ার পর ৬০ জন শিক্ষার্থী এরই মধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন।

প্রশিক্ষণ দেয়া মোট ৬০০ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব দেয়া হবে। দায়িত্ব পালনের সময় প্রতিদিন ৫০০ টাকা সম্মানী পাবেন প্রতিজন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের দায়িত্ব পালনের সময় নির্ধারণ করা হয়েছে চার ঘণ্টা। এ সময় শিক্ষার্থীদের গায়ে বিশেষ ধরনের জ্যাকেট থাকবে, যাতে তাদের আলাদা করে চেনা যায়। আগামী বছর জুন মাস পর্যন্ত এই শিক্ষার্থীদের দায়িত্ব পালনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাফিক পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ট্রাফিক পক্ষে শিক্ষার্থীরা নগরবাসীকে ট্রাফিক সচেতনতায় ভূমিকা রেখেছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান। তিনি বলেন, শিক্ষার্থীরা সড়কে নগরবাসীকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার কাজ করেছেন।

প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে তারপরই ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে। গত ৪ নভেম্বর ট্রাফিক পক্ষের শেষ দিন থেকে প্রশিক্ষিত ৬০ জন শিক্ষার্থী দায়িত্ব পালন শুরু করেছেন। পর্যায়ক্রমে অন্য প্রশিক্ষিতরাও দায়িত্ব পালন শুরু করবেন। প্রাথমিকভাবে রমনা ও তেজগাঁও এলাকায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের দায়িত্ব দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ট্রাফিকের কাজে যাদের নামের তালিকা চূড়ান্ত করা হচ্ছে তারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের যাতে লেখাপড়া ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রতিদিন তাদের দায়িত্ব পালনের সময় নির্ধারণ করা হয়েছে চার ঘণ্টা। পুলিশ সূত্র জানায়, যে সময়ে শিক্ষার্থীদের ক্লাস থাকে না ওই সময়েই তাদের দায়িত্ব দেয়া হচ্ছে। এই সময়ে মূলত শিক্ষার্থীরা ট্রাফিক সচেতনতার কাজটিই বেশি করবেন।  

পুলিশ সূত্র আরো জানায়, রাজারবাগ পুলিশ লাইনসে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণে তাদের ট্রাফিক ব্যবস্থাপনা, আইন বিষয়েও ধারণা দেয়া হচ্ছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy