পোস্টার ছেঁড়ায় ছাত্রদলের হুমকি ‘মাইর কিন্তু একবারই পড়বে’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শিক্ষা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৭ নভেম্বর প্রোগ্রাম উপলক্ষে লাগানো পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। প্রতিক্রিয়াস্বরূপ ওই স্থানে পোস্টারের গায়ে

2024-11-08T15:30:38+00:00
2024-11-08T15:51:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোস্টার ছেঁড়ায় ছাত্রদলের হুমকি ‘মাইর কিন্তু একবারই পড়বে’
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৩:৩০ পিএম  আপডেট: ০৮.১১.২০২৪ ৩:৫১ পিএম  (ভিজিট : ৩৬৮)
X

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৭ নভেম্বর প্রোগ্রাম উপলক্ষে লাগানো পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। প্রতিক্রিয়াস্বরূপ ওই স্থানে পোস্টারের গায়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে।

বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শেকৃবির নানা স্থানে পোস্টার লাগান ছাত্রদলের নেতাকর্মীরা। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে এরূপ পোস্টারের প্রতিবাদে নানা স্থানে সাধারণ শিক্ষার্থী কর্তৃক পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে পোস্টারে ও ফেসবুকে হুমকি দিয়ে লেখালেখি করে।

নবাব সিরাজউদ্দৌলা হলে দেখা যায়, ৭ নভেম্বর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে টাঙানো পোস্টারটি ছেঁড়া। ছেঁড়া পোস্টার টেপ দিয়ে লাগিয়ে সেখানে হুমকিমূলক বক্তব্য লেখা। হুমকিতে লেখা হয়েছে, ‘একবার ছিড়ছিস, বারবার ছিড়...সমস্যা নাই। মাইর কিন্তু একবারই পড়বে। কে কোন দিক থেকে মারতেছে, বুঝতেই পারবি না।’ এ ছাড়া লিখেছেন, ‘শান্তি চাই সবাই, শান্তিতে থাকতে দে।’

পোস্টার ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন হুমকি দিয়েছেন একাধিক ছাত্রদল কর্মী। 

মো. মোজাহিদুল ইসলাম তোহা নামে ছাত্রদলের এক কর্মী ফেসবুকে লিখেছেন, ‘ক্যাম্পাস কি তোর বাপের রে? যতটুকু ক্যাম্পাস তোর, ততটুকু আমাদেরও। পোস্টার ছিড়িস কোন সাহসে?’

পোস্টারের ওপর লিখিত হুমকির বিষয়ে জানতে চাইলে শেকৃবি ছাত্রদল সভাপতি তাপস কবীর বলেন, ‘কে পোস্টার ছিড়েছে, আবার কে তাতে কী লিখে দিয়েছে, এ ব্যাপারে কিছুই জানি না।’

শিক্ষার্থীদের মাঝে আধিপত্য বিস্তার ও ফেসবুক পোস্ট দেওয়ায় অভিযুক্ত মোজাহিদুল ইসলাম তোহা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন তো অনেক সাধারণ শিক্ষার্থী নতুন ছাত্রদলে যোগ দিচ্ছে, সবাইকে চেনা সম্ভব নয়। তবে যেহেতু সে ছেলে সম্পর্কে শুনলাম, খোঁজ নিয়ে জানার চেষ্টা করবো। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার জায়গা ছাত্রদলে হবে না।’





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy