ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

যাত্রাবাড়ী কলাপট্টি গলির পাশের একটি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার

2024-11-11T16:10:29+00:00
2024-11-11T16:33:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৪:১০ পিএম  আপডেট: ১১.১১.২০২৪ ৪:৩৩ পিএম  (ভিজিট : ২০১)
X

যাত্রাবাড়ী কলাপট্টি গলির পাশের একটি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইফাত আহমেদ বলেন, গতকাল (রোববার) রাত ১২টার দিকে আমরা খবর পেয়ে কলাপট্টি গলির মুখের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কে বা কারা নবজাতককে ওই ডাস্টবিনে ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা করছি। আশপাশের কয়েকজনকে জিজ্ঞেস করেও এ বিষয়ে কিছু জানা যায়নি। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy