গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।সোমবার (১১

2024-11-12T11:02:04+00:00
2024-11-12T11:02:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১১:০২ এএম   (ভিজিট : ৯০)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জয়, মো. জাহাঙ্গীর আলম, মো. সুলতান, রাজু, মিজান, মো. শাহজালাল ও রিপন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে শ্রমিকরা রাস্তার কল বসানোর কাজ করছিলেন। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে কার কত শতাংশ পুড়ে গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy