ছাত্র আন্দোলনের বিরোধিতা করা জাহাঙ্গীরনগরের সেই শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ছাত্র আন্দোলনে হামলায় মদদ দেওয়ার অভিযোগ এনে গত ৪ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে গ্রেফতার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

2024-11-12T14:47:19+00:00
2024-11-12T14:56:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্র আন্দোলনের বিরোধিতা করা জাহাঙ্গীরনগরের সেই শিক্ষক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ২:৪৭ পিএম  আপডেট: ১২.১১.২০২৪ ২:৫৬ পিএম  (ভিজিট : ১৮২)
X

ছাত্র আন্দোলনে হামলায় মদদ দেওয়ার অভিযোগ এনে গত ৪ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে গ্রেফতার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব ড. এ বি এম আজিজুর রহমান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও ১৭ জুলাই পুলিশি হামলার মদত দেওয়ার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। গত ১৭ জুলাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে দেখা যায়, ফরিদ উদ্দিন শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আরেকটু অপেক্ষা করুন রাজাকারদের পরাজয় আসন্ন।’

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষক ফরিদ উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তার বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে, গত ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নুরুল আলমকে প্রধান করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছিলেন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy