পরীক্ষা দিতে এসে ব্যাপক মারধরের শিকার ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী পিটুনির শিকার হয়েছেন। পরে তাকে পুলিশে

2024-11-12T17:50:44+00:00
2024-11-12T17:50:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরীক্ষা দিতে এসে ব্যাপক মারধরের শিকার ছাত্রলীগ কর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৫:৫০ পিএম   (ভিজিট : ২০০)
X

রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী পিটুনির শিকার হয়েছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরীক্ষার্থীর নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। বাবার নাম হারুন আর রশিদ। আগে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন শিহাব। তখন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। এদিন রাজশাহী মেডিকেল কলেজে প্রফেশনাল পরীক্ষা দিয়ে যান তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন ছাত্রলীগ কর্মী শিহাব। পরে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব। 

আজ মেডিকেল কলেজের প্রধান ফটকে দেখে শিহাবকে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাকে ধরে মোটরসাইকেলে তুলে নির্দিষ্ট এলাকায় নেওয়া হয়। সেখানে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় তার থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy