নজরুল বিশ্ববিদ্যালয়ে অগ্নিবীণা হলের নব নিযুক্ত হল প্রভোস্ট হারুনুর রশিদ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো: হারুনুর রশিদকে

2024-11-12T18:55:10+00:00
2024-11-12T18:58:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয়ে অগ্নিবীণা হলের নব নিযুক্ত হল প্রভোস্ট হারুনুর রশিদ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:৫৫ পিএম  আপডেট: ১২.১১.২০২৪ ৬:৫৮ পিএম  (ভিজিট : ১৩৭)
X

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো: হারুনুর রশিদকে অগ্নিবীণা হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

১১ নভেম্বর (মঙ্গলবার) ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড.মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, তিনটি শর্তে মো. হারুনু্র রশিদকে অগ্নিবীণা হলের হল প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়।

শর্ত তিনটি হচ্ছে প্রভোস্টের যোগদানের তারিখ হতে এই যোগদান কার্যকর হবে, তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি নিষেধ অনুযায়ী তিনি সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

এছাড়াও বিবৃতিতে আরও বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের 'হাউজ টিউটর' পদে অব্যহতি প্রদান পূর্বক দায়িত্বকালীন সময়ে প্রশাসনকে সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy