প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২:৩৭ পিএম (ভিজিট : ১১৬)

X
চিল্লায় যোগ দেওয়ার উদ্দেশে রাজধানীর কাকরাইল মসজিদে যাওয়ার পথে শাহবাগ এলাকায় জিনু শেখ (৬৫) নামে এক মুসল্লি মারা গেছেন।
অসুস্থ অবস্থায় তাকে শুক্রবার ( ১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে
জিনু শেখের প্রতিবেশী চাচা আবু তালেব বলেন, তারা একটি বাসে করে ৫০ জনের একটি দল কুড়িগ্রাম জেলায় বুড়িগঙ্গামারী উপজেলার সোনা হাট ইউনিয়ন থেকে ঢাকার কাকরাইল মাসজিদে যাচ্ছিলেন। শাহবাগ এলাকায় নেমে সবাই পায়ে হেঁটে যাওয়ার সময়ে জিনু শেখ অসুস্থ হয় পড়েন।
পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।