কাকরাইলে সাদপন্থিদের বিশাল জমায়েতে জুমা আদায়

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করলেন তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিরা। ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর ১২টা ১০

2024-11-15T14:48:35+00:00
2024-11-15T14:48:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাকরাইলে সাদপন্থিদের বিশাল জমায়েতে জুমা আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২:৪৮ পিএম   (ভিজিট : ২২৬)
X

কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করলেন তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিরা। ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর ১২টা ১০ মিনিটে নামাজ শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। 

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকেই সাদপন্থিরা কাকরাইল এলাকায় আসতে শুরু করেন। ধীরে ধীরে তাদের জমায়েত বড় হয়, ছেয়ে যায় আশপাশের পুরো এলাকা। বেলা ১১টার আগেই হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা। 

পরে প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

সাদপন্থিদের নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে, রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়।

কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে তাবলিগের দুই গ্রুপ মাওলানা যুবায়েরপন্থিরা চার সপ্তাহ ও মাওলানা সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেই নিয়ম অনুযায়ী আজ সাদপন্থিরা কাকরাইল মসজিদে অবস্থান নেন।

প্রসঙ্গত, সম্প্রতি কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দানকে দখল করার বিষয়কে কেন্দ্র করে তাবলিগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। দুই গ্রুপই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy