হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হাজারীবাগ পার্কের সামনে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত শান্ত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল

2024-11-15T15:58:47+00:00
2024-11-15T15:58:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১৪৭)
X

হাজারীবাগ পার্কের সামনে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত শান্ত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০২ নাম্বার ওয়ার্ডে মৃত্যু হয় তার।

শান্তর বাবা আফজাল বলেন, আমার ছেলেকে গতকাল রাতে ৫-৬ জন কিশোর গ্যাং সদস্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে আজ সকালে ১০২ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার ছেলে। 

এই ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়েরর তিন সদস্য ইমন, অলি ও শুকুরকে আটক করেছে পুলিশ। তবে কি কারণে তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে সে বিষয়টি জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy