ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে লন্ডন প্রবাসী চিকিৎসক খুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ধানমন্ডিতে নিজ বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে খুন হয়েছেন কে এম আব্দুর রশিদ (৮৫) নামে এক প্রবাসী চিকিৎসক। রাতে ধানমন্ডির

2024-11-15T16:04:14+00:00
2024-11-15T16:04:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে লন্ডন প্রবাসী চিকিৎসক খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৪:০৪ পিএম   (ভিজিট : ২০১)
X

ধানমন্ডিতে নিজ বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে খুন হয়েছেন কে এম আব্দুর রশিদ (৮৫) নামে এক প্রবাসী চিকিৎসক। রাতে ধানমন্ডির ৮/১-এর  ২৯৪/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।  

আজ (শুক্রবার) ভোর রাতের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আব্দুর রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাড়ির ভাড়াটিয়া বাঁধন জানান, নিহত আব্দুর রশিদ লন্ডন প্রবাসী। গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন। তার স্ত্রী সুফিয়া রশিদও একজন চিকিৎসক। রাতের দিকে অস্ত্রসহ ডাকাত দল তার রুমে ঢুকে যায়। পরে দুজনকে জিম্মি করে ডাকাত দল। এতে বাধা দিলে আব্দুর রশিদ ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে ডাকাতরা।  







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy