কেবল ‘বীর্য বিক্রি’ করে মাসে আয় ৭ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরিয়ানার কৃষি মেলায় ঝড় তুলছে কালো রঙের একটি মহিষ। আনমোল নামের ১ হাজার ৫০০ কেজির এই মহিষটির দাম

2024-11-15T18:51:15+00:00
2024-11-15T18:51:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেবল ‘বীর্য বিক্রি’ করে মাসে আয় ৭ লাখ টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:৫১ পিএম   (ভিজিট : ৫৫৭)
X

হরিয়ানার কৃষি মেলায় ঝড় তুলছে কালো রঙের একটি মহিষ। আনমোল নামের ১ হাজার ৫০০ কেজির এই মহিষটির দাম ২৩ কোটি রুপি পর্যন্ত উঠেছে। তবে তা সত্ত্বেও এটিকে বিক্রি করবেন না তার মালিক। 

মহিষটির বীর্য বিক্রি করেই মাসে ৪ থেকে ৫ লাখ রুপি (৭ লাখ টাকা) আয় করছেন তিনি। শক্তি, সামর্থ্য এবং আকারের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচিত হচ্ছে মহিষটি। মহিষটির খাবার-দাবারও রাজকীয়। মহিষটির মালিক এটির খাবারের পেছনে প্রতিদিন দেড় হাজার রুপি খরচ করেন। 

আনমোলের খাবার তালিকায় রয়েছে ড্রাই ফ্রুট, উচ্চ ক্যালরিযুক্ত খাবার। মহিষটি প্রতিদিন ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেজি দুধ এবং ২০টি ডিম খায়। এছাড়া এটিকে খেতে দেওয়া হয় অয়েল কেক, সবুজ পশুখাদ্য, ঘি, সয়াবিন ও ভুট্টা। এসব খাবার খাওয়ায় বিভিন্ন মেলা ও প্রজননের জন্য সবসময় প্রস্তুত থাকতে পারে মহিষটি।

মহিষটিকে প্রতিদিন দুইবার গোসল করানো হয়। গোসল শেষে বাদাম ও সরিষার তেল মেখে দেওয়া হয় শরীরে। আনমল নামের এই মহিষটির মা দিনে ২৫ লিটার দুধ দিত।

মহিষটির এত দাম হওয়ার মূল কারণ হলো এটির বীর্য। সপ্তাহে দুইবার এটির বীর্য সংগ্রহ করা হয়। আর ব্রিডারদের কাছে এগুলো বিক্রি করে প্রতিমাসে আয় হয় ৪ থেকে ৫ লাখ রুপি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy