ডাকাতির পর তুলে নেওয়া সেই ফুটফুটে শিশু অবশেষে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আজিমপুরে একটি বাসায় ডাকাতির পর আট মাসের একটি শিশুকেও অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেই সঙ্গে অপহৃত

2024-11-16T12:59:23+00:00
2024-11-16T12:59:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডাকাতির পর তুলে নেওয়া সেই ফুটফুটে শিশু অবশেষে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১২:৫৯ পিএম   (ভিজিট : ১৫০)
X

আজিমপুরে একটি বাসায় ডাকাতির পর আট মাসের একটি শিশুকেও অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনার বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

শিশুটিকে উদ্ধারের পর রাতেই তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির পর শিশুকে নিতে যায় ডাকাতরা। শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। 

তিনি স্বামী ও সন্তান নিয়ে আজিমপুরের ওই বাসায় থাকেন। দুপুরে একদল ডাকাত তাদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও শিশুকে নিয়ে যায়। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy