রাজধানীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে মো জিয়াউর রহমান জিয়া (৪০) নামে

2024-11-16T13:07:49+00:00
2024-11-16T15:17:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১:০৭ পিএম  আপডেট: ১৬.১১.২০২৪ ৩:১৭ পিএম  (ভিজিট : ১৪৭)
X

হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে মো জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। 

আহত জিয়া ২২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির ২২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অন্য গ্রুপ এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে জিয়াউর রহমান জিয়া গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, হাজারীবাগ থেকে গুরুতর অবস্থায় এক বিএনপি নেতাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে জরুরি বিভাগের ওসেকে তাকে ভর্তি করা হয়। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy