দুই শিশুকে গলাকেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পল্লবীতে দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেনএক বাবা। ঘাতক বাবাকে উদ্ধার

2024-11-16T16:56:52+00:00
2024-11-16T16:56:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই শিশুকে গলাকেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২০৭)
X

পল্লবীতে দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত দুই ছেলের নাম আপাতত জানা যায়নি। তাদের একজনের বয়স ৭ ও আরেকজনের বয়স ৩ বছর। আর ঘাতক বাবার নাম মো. আহাদ (৪০)। আজ শনিবার (১৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল হক।

তিনি জানান, আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে জবাই করে হত্যা করা হয়েছে এবং বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসআই মাজেদুল বলেন, আমাদের প্রাথমিক ধারণা ঘাতক বাবা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলেসন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।

তিনি আরও বলেন, আহাদের স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। সকালে তিনি কাজে বেরিয়ে যান। ঘটনার সময় বাসায় ছিলেন না। ধারণা করা হচ্ছে ঋণগ্রস্ত হওয়ায় হতাশায় ভুগছিলেন আহাদ। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy