নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সিজারিয়ায় অবস্থিত

2024-11-17T12:41:13+00:00
2024-11-17T12:41:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ১২:৪১ পিএম   (ভিজিট : ১৫৫)
X

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাড়ির বাগানে ওই ফ্ল্যাশ বোমা ‍দুটি পড়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

তবে ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

রোববার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই ঘটনার মাধ্যমে সব রেড লাইন অতিক্রম করা হয়েছে।

তিনি ইসরায়েলের নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই হামলার নিন্দা জানিয়েছেন তিনি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ইসরায়েল কাটজ।

অপরদিকে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতমার বেনগাভির বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে এ ধরনের উসকানি সব সীমা অতিক্রম করেছে। শনিবার রাতে তার বাড়িতে বোমা নিক্ষেপ আরেকটি সীমা অতিক্রম করেছে।

কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও পরিষ্কার নয়। তবে এর আগে গত অক্টোবরে বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। সে সময়ও তেল আবিবের সিজারিয়ায় অবস্থিত তার বাসভবনেই হামলা চালানো হয়। নেতানিয়াহুর কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছিল যে, তেল আবিবের উত্তরাঞ্চলে অবস্থিত তার বাসভবনে হিজবুল্লাহর একটি ড্রোন আঘাত হেনেছে।

বাবু/সি





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy