হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রাজধানীর আসাদগেট এলাকার সড়ক ছেড়ে দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।লটারি নয়

2024-11-17T12:54:33+00:00
2024-11-17T12:54:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ১২:৫৪ পিএম   (ভিজিট : ১৭৮)
X

আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রাজধানীর আসাদগেট এলাকার সড়ক ছেড়ে দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর গণভবনের সামনের সড়ক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দীর্ঘ যানজট। ভোগান্তি পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

এক ঘণ্টা পর সড়ক থেকে সরে যান রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, ১৯৬০ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তির রেওয়াজ ছিল। করোনার সময় পরীক্ষার বদলে লটারি প্রথা চালু হয়। এরপর থেকে সেই পদ্ধতিতে চলছে নতুন ছাত্র ভর্তি। ফলে মেধা থাকা স্বত্বেও অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন।
 
শিক্ষার্থীদের দাবি, এই পদ্ধতি বাতিল করে পুনরায় মেধা যাচাই প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তি নিতে হবে। এরই প্রেক্ষিতে সড়কে নামেন তারা। 
 
শিক্ষার্থীরা সড়ক থেকে ফিরে গেলেও দাবি না মানলে পরবর্তীতে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

বাবু/সি





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy