ঢামেক থেকে ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে গত ১১ নভেম্বর নাক, কান ও গলা বিভাগে নূর আলম নামে এক রোগী ভর্তি হন।

2024-11-17T18:16:25+00:00
2024-11-18T18:09:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢামেক থেকে ভুয়া চিকিৎসক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৬:১৬ পিএম  আপডেট: ১৮.১১.২০২৪ ৬:০৯ পিএম  (ভিজিট : ২২০)
X

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১১ নভেম্বর নাক, কান ও গলা বিভাগে নূর আলম নামে এক রোগী ভর্তি হন। তার কাছে থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (২৫) নামের এক ভুয়া চিকিৎসক কৌশলে ২৮ হাজার টাকা হাতিয়ে নেন। 

ঢামেক হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেডিকেলে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, ১২টার দিকে আমাদের সদস্যরা টহল দেওয়ার সময় এই নারীকে অ্যাপ্রোন পরে ঘোরাফেরা করতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের ডেকে ওই নারীর ব্যাপারে খোঁজ নেন। পরে ঢাকা মেডিকেলের কোনো চিকিৎসক তাকে না চিনলে তাকে প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়।

পরে জিজ্ঞাসাবাদ করে পরিচালক ও উপপরিচালকের পরামর্শে ওই ভুয়া নারী চিকিৎসককে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুকের কাছে সোপর্দ করা হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy