শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, মহাখালীতে আটকা ৩ ট্রেন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মহাখালীর রেলগেট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এছাড়া আটকে রিয়েছে ঢাকা থেকে ছেড়ে

2024-11-18T13:21:47+00:00
2024-11-18T14:06:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, মহাখালীতে আটকা ৩ ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১:২১ পিএম  আপডেট: ১৮.১১.২০২৪ ২:০৬ পিএম  (ভিজিট : ১২২)
X

মহাখালীর রেলগেট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এছাড়া আটকে রিয়েছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম। রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুমের কর্মকর্তা জানান, ঢাকামুখী ট্রেনগুলো বসা আছে টঙ্গী ও পূবাইলে। আর ঢাকা থেকে বের হওয়া অগ্নিবীণা তেজগাঁও স্টেশনে বসে আছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে কয়েকটা ট্রেন ছেড়ে গেছে সেগুলো রানিংয়ে আছে। সেগুলো হলো– জয়ন্তিকা এক্সপ্রেস, কর্ণফুলী, তিতাস কমিউটর, জামালপুর এক্সপ্রেস।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মহাখালী এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যাতে করে অপ্রীতিকর কোনও ঘটনার সৃষ্টি না হয়। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি, তাদের অনুরোধ করা হচ্ছে। যাতে করে তারা রেললাইন ও সড়ক থেকে সরে যান।

সোমবার সকাল থেকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীর এলাকায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। সে কারণে কারণে ট্রেন অটকে পড়েছে। অবরোধ উপেক্ষা করে এগিয়ে গেলে শিক্ষার্থীরা ট্রেনকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন। এ সময় বেশ কয়েজন যাত্রীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে। 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy