অবশেষে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর রেল ও সড়ক পথ থেকে অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।সোমবার (১৮ নভেম্বর) বিকেল

2024-11-18T16:53:27+00:00
2024-11-18T16:53:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৭৯)
X

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর রেল ও সড়ক পথ থেকে অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী সড়কে অবস্থান নেন সরকারি তিতুমীর কলেজের কয়েকশ শিক্ষার্থী। তাদের সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধের মধ্যে একটি ট্রেন মহাখালী ক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থামিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে অবশ্য ট্রেনটি চলে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও শিক্ষার মানের কোনো উন্নয়ন হয়নি, উল্টো শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। তাই বাধ্য হয়ে আমরা সড়ক অবরোধ করেছি।

সমন্বয়ক মো. জাহাঙ্গীর সানি জানান, প্রশাসনকে আগে আমরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের কমিশন গঠন করার জন্য জানিয়েছি। কিন্তু প্রশাসনের কাছ থেকে সাড়া না পেয়ে আমরা মহাখালী সড়ক অবরোধ করেছি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy