সিটি কলেজ-ঢাকা কলেজের মুখোমুখি সংঘর্ষে ‘রণক্ষেত্র’ সায়েন্সল্যাব

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

নিউ মার্কেট এলাকার পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

2024-11-20T15:58:40+00:00
2024-11-20T16:30:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিটি কলেজ-ঢাকা কলেজের মুখোমুখি সংঘর্ষে ‘রণক্ষেত্র’ সায়েন্সল্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৩:৫৮ পিএম  আপডেট: ২০.১১.২০২৪ ৪:৩০ পিএম  (ভিজিট : ২৭৮)
X

নিউ মার্কেট এলাকার পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ৩টার পর সংঘর্ষ শুরু হয়। 

এতে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় মিরপুর রোডের বাসগুলো পান্থপথের দিক দিয়ে ঘুরে যাচ্ছে। এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হঠাৎ সংঘর্ষ শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে নিয়ে জানা যায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা চলমান। 

এর আগে ২৮ অক্টোবর সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগসহ ৭ দফা দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। পরে ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ ২০ দিন বন্ধ রাখার পর ১৯ নভেম্বর কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয়। শনিবার (১৬ নভেম্বর) কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ নভেম্বর থেকে কলেজ খোলা হবে। প্রথমদিন একাদশ শ্রেণির ক্লাস হবে। তবে প্রথম সেমিস্টারের ক্লাস টেস্ট হবে না। এর পরদিন (২০ নভেম্বর) দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। তবে দ্বাদশ শ্রেণিরও প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে না।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy