শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ইটবোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে

2024-11-21T11:15:06+00:00
2024-11-21T11:15:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১১:১৫ এএম   (ভিজিট : ২২৬)
X

ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ইটবোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে তিন নারী ও এক পুরুষসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন পোশাকশ্রমিক। 

গতকাল বুধবার (২০ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ধামরাইয়ের কালামপুর সংলগ্ন শাখা সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে চারজনই ওই পোশাক কারখানার শ্রমিক। নিহতদের মধ্যে তিনজনই নারী শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাতে গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিকরা কাজ শেষে একটি স্টাফ বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি কালামপুর থেকে ছেড়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে শাখা সড়কটির খাগুর্তা এলাকায় পৌঁছালে একটি ইটভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন প্রায় ২০ জন।  নিহতদের মধ্যে তিনজনই নারী পোশাক শ্রমিক বলে জানা গেছে।

ধামরাই থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাবু/সি





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy