ছাত্রদলের বাধায় ছাত্রাবাসে উঠতে পারছেন না সাধারণ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ছাত্রদলের নেতাকর্মীদের বাধায় ছাত্রাবাসে উঠতে পারছেন না চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল

2024-11-22T15:57:31+00:00
2024-11-22T15:57:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রদলের বাধায় ছাত্রাবাসে উঠতে পারছেন না সাধারণ শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৩:৫৭ পিএম   (ভিজিট : ২৮০)
X

ছাত্রদলের নেতাকর্মীদের বাধায় ছাত্রাবাসে উঠতে পারছেন না চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ বলেন, চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রবাসে ওঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।’

তবে শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের ৫ জন আহত হয়েছেন। আহতদের চার শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন- শিক্ষার্থী গৌরব দাস, কামাল উদ্দিন, শাহাদাত হোসেন শান্ত ও সাহেদুল কবির।

১৫ বছর পর দুটি ছাত্রাবাসের জন্য নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসন। তালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা দুপুরে ছাত্রবাসে উঠতে গেছে ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে পড়েন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন তাদের সঙ্গে প্রতিশ্রুতি দিলেও ছাত্রদলের এক অংশের চাপের কারণে ছাত্রাবাস খোলার কাজ বিলম্বিত হয়েছে। এখন তালিকা প্রকাশ হলেও তাদের হলে উঠতে দেওয়া হচ্ছে না।

এর আগে, ছাত্রাবাস খোলার জন্য কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা। গত সোমবার তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। যে কারণে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy