খাবারে সায়ানাইড মিশিয়ে ১৪ বন্ধুকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

খাবারের সঙ্গে সায়ানাইড মিশিয়ে অন্তত ১৪ জনকে হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। ওই নারীর

2024-11-23T20:35:32+00:00
2024-11-23T20:41:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাবারে সায়ানাইড মিশিয়ে ১৪ বন্ধুকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮:৩৫ পিএম  আপডেট: ২৩.১১.২০২৪ ৮:৪১ পিএম  (ভিজিট : ২৬২)
X

খাবারের সঙ্গে সায়ানাইড মিশিয়ে অন্তত ১৪ জনকে হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। ওই নারীর নাম সারারাত রংসিউথাপর্ন। গত বুধবার ব্যাংককের একটি আদালত এই রায় দেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুত্ব গড়ে তোলার পর খাবারের সঙ্গে ভয়ঙ্কর বিষ সায়ানাইড মিশিয়ে হত্যা করতেন এক থাই নারী। এভাবে ১৪ জনকে হত্যা করেছেন তিনি। 

আদালতের নথি অনুযায়ী, ওই নারী খাবারে সায়ানাইড মিশিয়ে তার বান্ধবী সিরিপর্ন খানওংকে হত্যা করেন। এরপর সম্পদ লুট করেন, যার আর্থিক মূল্য ৪ হাজার ৪০০ মার্কিন ডলারের বেশি।

সিরিপর্ন খানওংকে  হত্যায় জড়িত সন্দেহে গত বছর এপ্রিল মাসে সারারাত গ্রেপ্তার হন। সারারাতের সাবেক স্বামী পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। সারারাত গ্রেপ্তারের পর জানা যায়, বিচ্ছেদের পরও সাবেক স্বামীর সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

এ ঘটনায় থাইল্যান্ডজুড়ে তোলপাড় শুরু হয়। বিশেষ করে সায়ানাইড বিষক্রিয়ায় মৃত্যুর বেশ কয়েকটি অমীমাংসিত মামলা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়।

পুলিশ আগে বলেছিল, সিসিটিভি ফুটেজে অচেতন হয়ে পড়া এবং মারা যাওয়ার আগে সিরিপর্নকে সারারাতের সঙ্গে দেখা গেছে। ময়নাতদন্তে  সিরিপর্নের শরীরে সায়ানাইডের উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনা নিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ বেশ কয়েকটি হত্যার ঘটনার সঙ্গে মিল পান। এসব হত্যার ঘটনায়ও হত্যার শিকার ব্যক্তি সারারাতের সঙ্গে খাবার বা পানীয় খেয়েছিলেন। এরপর মারা গেছেন।  

সারারাত গ্রেপ্তার হওয়ার পর একজন নারী পুলিশের কাছে আসেন এবং অভিযোগ করেন, কয়েক বছর আগে তাকেও বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করেছিলেন সারারাত। ২০২০ সালের ওই ঘটনায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেবার কোনোমতে তার জীবন রক্ষা পায়। 

আদালতে শুনানির সময় সারারাত সাক্ষ্য দেননি। আদালত তাকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়াও তিনি যেসব জিনিস চুরি করেছেন, সেগুলোর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন।

সারারাত তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আপিল করার পরিকল্পনা করছেন।

সারারাতের মৃত্যুদণ্ড ঘোষণা করার পর আদালতে সিরিপর্নের মা কিয়াচানাসিরি মেয়ের ছবির দিকে তাকিয়ে বলেন, ‘তুমি ন্যায়বিচার পেয়েছ। এই পৃথিবীতে আজও ন্যায়বিচার আছে।’






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy