মেগা মানডেতে জড়ো হচ্ছেন নজরুল-সোহরাওয়ার্দীর ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সোমবার (২৫ নভেম্বর) ‘মেগা মানডে’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে কবি নজরুল

2024-11-25T12:27:12+00:00
2024-11-25T12:27:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেগা মানডেতে জড়ো হচ্ছেন নজরুল-সোহরাওয়ার্দীর ছাত্ররা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১২:২৭ পিএম   (ভিজিট : ১২০)
X

কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সোমবার (২৫ নভেম্বর) ‘মেগা মানডে’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে কবি নজরুল কলেজ এবং সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকে ধীরে ধীরে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা।

সরেজমিন, কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ যেসব কলেজ গতকাল হামলায় জড়িত ছিল তাদের বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

এদিন সকাল ১০টা নাগাদ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের নিজ ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান করতে দেখা যায়। এ সময় তাদের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

‘মেগা মানডে’ কর্মসূচি সম্পর্কে কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী বলেন, গতকাল সুপার সানডে ঘোষণা দিয়ে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে আজ আমরা মেগা মানডে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।

সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থী বলেন, ডিএমআরসি আমাদের ওপর হামলা করে চরম অন্যায় করেছে। এর ফল তাদের ভুগতে হবে। আমার এখন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আমরা গতকাল আমাদের ক্যাম্পাসে হামলার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ডিএমআরসি আর তাদের জায়গায় থাকবে না।

আরো বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি এবং হার্টবিট বুঝে ওদিকে অগ্রসর হতে পারি। কিন্তু এই মুহূর্তে তা নিশ্চিতভাবে বলা যাবে না। আজ দিনব্যাপী আমাদের কর্মসূচি চলবে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy