ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশাচালকরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীতে গত কয়েক দিন ধরে টানা সড়ক অবরোধ করছেন রিকশাচালকরা। এরই ধারাবাহিকতায় আজও

2024-11-25T13:23:49+00:00
2024-11-25T13:23:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশাচালকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১:২৩ পিএম   (ভিজিট : ১০১)
X

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীতে গত কয়েক দিন ধরে টানা সড়ক অবরোধ করছেন রিকশাচালকরা। এরই ধারাবাহিকতায় আজও আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়কে অবস্থান নিয়।

ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

এদিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে, নিজেদের দাবি-দাওয়া নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক করছেন রিকশাচালকরা।

এর আগে, গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন।

হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy