৭ কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের (২৬ নভেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে।সোমবার

2024-11-25T15:23:59+00:00
2024-11-25T15:23:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭ কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৩:২৩ পিএম   (ভিজিট : ১৬৭)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের (২৬ নভেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের মঙ্গলবারের (২৬ নভেম্বর) অনুষ্ঠেয় পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, গত সপ্তাহে সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গত দুইদিন ধরে পুরান ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy