সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত প্রায় ১০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ার উত্তর আলেপ্পো প্রদেশে কয়েক ডজন সিরীয় সেনা এবং বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। প্রদেশটিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের

2024-11-28T14:12:58+00:00
2024-11-28T16:22:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত প্রায় ১০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ২:১২ পিএম  আপডেট: ২৮.১১.২০২৪ ৪:২২ পিএম  (ভিজিট : ১০৪৬)
X

সিরিয়ার উত্তর আলেপ্পো প্রদেশে কয়েক ডজন সিরীয় সেনা এবং বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। প্রদেশটিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা অন্তত ১০টি এলাকা হায়েত তাহরির আল-শাম (এইচটিএস) সশস্ত্র গোষ্ঠী এবং তার সহযোগী বাহিনী দখল করেছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা. প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ার একটি বৃহৎ এলাকা নিয়ন্ত্রণকারী এইচটিএস গতকাল বুধবার অভিযান চালানোর পর সংঘর্ষে প্রায় ১০০ যোদ্ধা ও সেনা নিহত হয়েছেন। 

কর্মীরা জানান, এইচটিএসের ৪৪ জন সদস্য এবং মিত্র সশস্ত্র গোষ্ঠীর ১৬ জন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও বিভিন্ন পদমর্যাদার কমপক্ষে চার কর্মকর্তাসহ (সিরিয়ান) শাসক বাহিনীর ৩৭ জন সদস্য নিহত হয়েছেন। শাসক বাহিনীর পাঁচ সদস্যকে বন্দি করা হয়েছে। অস্ত্রের ভাণ্ডার, সাঁজোয়া যান, মেশিনারিজ এবং ভারী অস্ত্রও দখলে নেওয়া হয়েছে।

মনিটরিং গ্রুপটি আরো বলেছে, সংঘর্ষে শিশুসহ বেসামরিক লোকজন নিহত ও আহত হয়েছে। সংঘর্ষের সময় সিরিয়ার সেনাবাহিনী শত শত শেল ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, এইচটিএস যোদ্ধারা এবং তাদের সহযোগীরা আলেপ্পো শহরের উপকণ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) এবং নুবল ও জাহরা এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে অগ্রসর হয়েছিলেন। সেখানে দুটি প্রধান শিয়া শহরে ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের শক্তিশালী সশস্ত্র উপস্থিতি রয়েছে। এইচটিএস বাহিনী আলেপ্পোর পূর্বে আল-নায়রাব বিমানবন্দরেও আক্রমণ করেছে, সেখানে ইরানপন্থি যোদ্ধাদের ফাঁড়ি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আসাদের বিরোধীদের শেষ আশ্রয়স্থল আলেপ্পোর শত শত পরিবার তুর্কি সীমান্তে নিরাপদ এলাকায় পালিয়ে গেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy