ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফ্রিকার দেশ গিনিতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে হওয়া এই সংঘাতে প্রায় ১০০ জন

2024-12-02T15:45:41+00:00
2024-12-02T16:27:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৫ পিএম  আপডেট: ০২.১২.২০২৪ ৪:২৭ পিএম  (ভিজিট : ৩৩৫)
X

আফ্রিকার দেশ গিনিতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে হওয়া এই সংঘাতে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে এবং এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এনজেরকোর থানায়ও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

ম্যাচটি গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল। মামাদি দোমবুয়ার ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে দেশটির ক্ষমতা দখল করেন এবং পরে তিনি দেশের প্রেসিডেন্ট হন।

হত্যার দৃশ্য বর্ণনা করে হাসপাতাল সূত্র জানিয়েছে, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরকোরে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোববার কয়েক ডজন লোক নিহত হয়েছেন।
হাসপাতালের একজন ডাক্তার বলেছেন, হাসপাতালে যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে মৃতদেহ রয়েছে। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছে। মর্গ পুরোপুরি পূর্ণ। স্থানীয় হাসপাতাল ও মর্গ মৃতদেহে ভরে গেছে। এখানে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ম্যাচ চলাকালীন বাইরে রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য এবং মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে এএফপি তাৎক্ষণিকভাবে এসব ভিডিও যাচাই করতে পারেনি।

নিরাপত্তার কারণে নাম গোপন রাখার অনুরোধ করে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তের মাধ্যমে উত্তেজনা শুরু হয়েছিল। তারপরে সমর্থকরা ফুটবল মাঠে ঢুকে পড়ে ও আক্রমণ চালায়।







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy