বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নতি নিয়ে ভারতের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানিদের জন্য ভিসার প্রক্রিয়া সম্প্রতি আরও সহজ করেছে বাংলাদেশ। মূলত পাকিস্তানি নাগরিক বা পাকিস্তানি বংশদ্ভূত যেকোনও দেশের নাগরিকদের

2024-12-08T16:47:25+00:00
2024-12-08T16:52:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নতি নিয়ে ভারতের উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৭ পিএম  আপডেট: ০৮.১২.২০২৪ ৪:৫২ পিএম  (ভিজিট : ২০৭)
X

পাকিস্তানিদের জন্য ভিসার প্রক্রিয়া সম্প্রতি আরও সহজ করেছে বাংলাদেশ। মূলত পাকিস্তানি নাগরিক বা পাকিস্তানি বংশদ্ভূত যেকোনও দেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ছাড়পত্রের (সিকিউরিটি ক্লিয়ারেন্স) বাধ্যবাধকতা তুলে নিয়েছে ঢাকা।

এতে এখন থেকে সহজেই বাংলাদেশি ভিসা পাবেন পাকিস্তানিরা। ঢাকার নতুন কূটনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির এই পদক্ষেপে আরও কাছাকাছি এসেছে বাংলাদেশ ও পাকিস্তান। আর এতে করে নিরাপত্তা উদ্বেগে পড়েছে ভারত।

শনিবার (৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ক্রমেই আরও দৃঢ় হতে যাওয়া সম্পর্ক এবং উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান নৈকট্যের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য আবেদন করার আগে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার প্রয়োজনীয়তা তুলে নিয়েছে। ২০১৯ সালে এই ছাড়পত্র নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি চালু করা হয়েছিল।

এনডিটিভি বলছে, ২০১৯ সালে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এবং নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছিল। তবে গত ২ ডিসেম্বর বাংলাদেশ এই শর্ত তুলে নেওয়ার ঘোষণা দেয়।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গত ৩ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার একদিন আগে পাকিস্তানিদের জন্য ভিসা নীতিতে এই পরিবর্তন আসে।

বিশেষ করে গত নভেম্বর মাসে বাংলাদেশ সরকার করাচি থেকে সরাসরি চট্টগ্রামে পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার পর এই পদক্ষেপ বেশ মনোযোগ আকর্ষণ করেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy