মালয়েশিয়ায় যে কারণে ৩৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

একটি পোশাক কারখানা থেকে অবৈধভাবে কাজ করা ৫০ জন অভিবাসীকে আটক করেছেমালয়েশিয়ারঅভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি

2024-12-14T13:50:44+00:00
2024-12-14T14:03:17+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় যে কারণে ৩৫ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১:৫০ পিএম  আপডেট: ১৪.১২.২০২৪ ২:০৩ পিএম  (ভিজিট : ২০৩)
X

একটি পোশাক কারখানা থেকে অবৈধভাবে কাজ করা ৫০ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি নাগরিক।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের চেরাসে অবস্থিত এক পোশাক কারখানায় এ অভিযান শুরু হয়। গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এতে আরও বলা হয়, গত দুই সপ্তাহ ধরে জনগণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একজন ৪৬ বছর বয়সী বাংলাদেশি পুরুষকে আটক করে। তাকে কোম্পানির ম্যানেজার হিসেবে সন্দেহ করা হচ্ছে এবং অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়াও ওই প্রতিষ্ঠান থেকে ৩৪ জন বাংলাদেশি পুরুষ ও ১৫ জন বার্মিজ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।

অভিযানে ৪০টি কার্ড এবং সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পোশাক কারখানাটি গত দুই বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা যায়।

কোম্পানির ম্যানেজার সন্দেহে আটক বাংলাদেশিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৬৯/৬৩ এর ধারা ৫৫বি ও ৫৫ ই অনুযায়ী অপরাধের জন্য গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এর ধারা ৩৯(বি) অনুযায়ী গ্রেপ্তার দেখানো হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy