এক ঘন্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন প্রায় একঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ঘটনাস্থলে

2024-12-18T17:06:05+00:00
2024-12-18T17:38:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক ঘন্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:০৬ পিএম  আপডেট: ১৮.১২.২০২৪ ৫:৩৮ পিএম  (ভিজিট : ১৮৭)
X

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন প্রায় একঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি স্টেশন থেকে ৭টি ইউনিট কাজ করেছে। রাস্তায় যানজট থাকায় ইউনিটগুলো পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy