কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ডাকাতদের ‘দুই দাবি’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে প্রবেশ করা ডাকাত দল দুই দাবি জানিয়েছেন।আজ

2024-12-19T17:29:22+00:00
2024-12-19T17:29:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ডাকাতদের ‘দুই দাবি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৫:২৯ পিএম   (ভিজিট : ৭০৪)
X

দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে প্রবেশ করা ডাকাত দল দুই দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করেন। 

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ গণমাধ্যমকে জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।
ব্যাংকের ম্যানেজার শেখর মন্ডল বলেন, ঘটনার সময় আমি ব্যাংকের বাইরে ছিলাম। তাদের সঙ্গে আমরা নেগোসিয়েট করছি। তিনি বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছেন। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

জানা যায়, দুপুর ২টার দিকে ব্যাংকের ওই শাখায় ডাকাতদল প্রবেশ করে। এরপর ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাতদল জিম্মি করে ফেলে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy