ঢাকায় ১৬ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে রাজধানী ঢাকায়। ছিনতাই প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযান শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায়

2024-12-23T14:52:05+00:00
2024-12-23T14:52:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় ১৬ ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ২:৫২ পিএম   (ভিজিট : ১২২)
X

সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে রাজধানী ঢাকায়। ছিনতাই প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযান শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ১৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পেশাদার ১৬ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে মামলা রয়েছে।

এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy