‘গুমের শিকার’ হয়েছিলেন সমন্বয়ক খালেদ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

৫ দিন নিখোঁজের পর মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের

2024-12-25T13:58:40+00:00
2024-12-25T13:58:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘গুমের শিকার’ হয়েছিলেন সমন্বয়ক খালেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১:৫৮ পিএম   (ভিজিট : ১৮৭)
X

৫ দিন নিখোঁজের পর মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান তার হলে ফিরে এসেছেন। 

খালেদকে ‘গুম করা হয়েছিল’ বলে গণমাধ্যমকে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। আজ বুধবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। 

নিখোঁজ হওয়া খালেদের সঙ্গে কথা বলতে চাইলে তারা জানান, খালেদের মানসিক অবস্থা ভালো না। সে কিছুটা ভীত অবস্থায় রয়েছেন। মানসিকভাবে স্থির হলে তার কাছে সব তথ্য জানা যাবে। এখন তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে। 

আব্দুল কাদের বলেন, ‘খালেদ ভয়ে কাউকে কিছু বলতে পারছে না। আমি তার সঙ্গে একান্তে কথা বলতে চাইলে, সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায়। খালেদের ভাষ্যমতে, শুক্রবার বিকালের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরের দিকে যাওয়ার সময় রিকশাতেই অজ্ঞাত কারণে জ্ঞান হারায় সে। পরবর্তী সময়ে সে যখন জ্ঞান ফিরে পায়, নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পায়। এসময় তারসঙ্গে আরও দুই-তিন জন ছিল। পরবর্তী সময়ে সে আবারও জ্ঞান হারায়। 

দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পায়, তখন সে নিজেকে পঞ্চগড়ের কোনও একটা জায়গায় দেখতে পায় বলে জানান আবদুল কাদের। তিনি বলেন, ‘খালেদ একটা মাইক্রোবাসে ছিল, সেটি তখনও চলমান ছিল। তৃতীয়বার যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে সে ঢাকায় পৌঁছে হলে ফিরে আসে।’

‘খালেদের মানসিক অবস্থা ভালো না’ জানিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘কাউকে কিছু বলতে পারছে না। আমরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি।’

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ এ বিষয়ে বলেন, ‘আমি খালেদের সঙ্গে কথা বলেছি। সে কিছু বলতে চাইছে, কিন্তু ভয়ে বলতে পারছে না। তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। পরে আমি ডাক্তার নিয়ে আসলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে ডাক্তার জানায়।’





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy